আলিমে এবারও দেশ সেরা ঝালকাঠির এনএস কামিল মাদরাসা Latest Update News of Bangladesh

বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আলিমে এবারও দেশ সেরা ঝালকাঠির এনএস কামিল মাদরাসা

আলিমে এবারও দেশ সেরা ঝালকাঠির এনএস কামিল মাদরাসা




ঝালকাঠি প্রতিনিধি : আলিম পরীক্ষায় এবারও দেশ সেরা ফলাফল অর্জন করেছে ঝালকাঠির এন এস কামিল মাদরাসা। এ মাদরাসা থেকে এ বছর আলিম পরীক্ষায় ১৮৬ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এছাড়া ৮৮ জন পেয়েছে এ গ্রেড। ২৭৮ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদ ছাহেব হুজুরের প্রতিষ্ঠিত এ মাদ্রাসা প্রতিবছরই আলিম পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান অর্জন করে।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি গাজী মো. শহিদুল ইসলাম রবিবার দুপুরে পরীক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে ফলাফল ঘোষণা করেন। এ সময় জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীদের বাধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে মাদ্রাসার ক্যাম্পাস। ভালো ফলাফলের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে পরীক্ষার্থীরা একে অপরকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়ে।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি গাজী মো. শহিদুল ইসলাম জানান, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি ইতোমধ্যেই দেশের শীর্ষস্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রূপলাভ করেছে। ফলাফলে প্রতিবছরই মাদ্রাসাটি এগিয়ে থাকে। বর্তমানে এ মাদ্রাসায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী রয়েছে। অনার্স ও মাস্টার্সসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল পরীক্ষায় দেশের সেরা হয়ে গৌবর অর্জন করে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের সাফল্যের জন্য তিনি শুকরিয়া আদায় করেন।

তিনি আরও বলেন, মুসলিম ঐক্যের প্রতীক আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের বলিষ্ঠ পৃষ্ঠপোষকতা, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাসটেস্ট, দুর্বল ছাত্রদের জন্য বছরের বিভিন্ন সময় ফিডব্যাক ক্লাস, অভিভাবকদের সম্মেলনসহ শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষণিক মনিটরিং ও টিউটর দ্বারা আবাসিক ক্লাস ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের কারণে কেন্দ্রীয় পরীক্ষায় এ প্রতিষ্ঠানটি বরাবরই গৌরবোজ্জল ফলাফল লাভ করছে। তিনি এ প্রতিষ্ঠানটির উন্নতির জন্য শিক্ষক ও অভিভাবকসহ সর্বমহলের আন্তারিক সহযোগিতা কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD