আইনের শাসনেই অপবাদমুক্ত নির্বাচন চায় কমিশন: সিইসি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আইনের শাসনেই অপবাদমুক্ত নির্বাচন চায় কমিশন: সিইসি

আইনের শাসনেই অপবাদমুক্ত নির্বাচন চায় কমিশন: সিইসি




ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচন কমিশন মাঠ প্রশাসনের পাশে থাকবে— এমন আশ্বাস দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সাহসী ও আইনসম্মত পদক্ষেপই পারে আসন্ন জাতীয় নির্বাচনকে বিশ্বাসযোগ্য করে তুলতে। তিনি বলেন, ‘আপনারা যখন বুক ফুলিয়ে আইনের প্রতিষ্ঠার জন্য কাজ করবেন, তখন আমিও সাহসী হব।’

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত ব্রিফিং সভায় এসব কথা বলেন তিনি।

নাসির উদ্দিন বলেন, ‘আইনের শাসনের অর্থ হলো— আইন সবার জন্য সমান। ক্ষমতা, পরিচয় বা প্রভাব— কোনো কিছুই আইনের ঊর্ধ্বে নয়।’ তিনি কর্মকর্তাদের সতর্ক করে বলেন, কোনো ধরনের বিচ্যুতি বা নিয়মবহির্ভূত কর্মকাণ্ড যেন না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।

নির্বাচন ব্যবস্থার সমালোচনা প্রসঙ্গে সিইসি বলেন, ‘আমাদের সামষ্টিকভাবে অভিযুক্ত করা হচ্ছে। বলা হচ্ছে, আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছি। এই অপবাদ থেকে মুক্তি পেতে হলে মাঠ প্রশাসনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কখনোই বেআইনি কাজে জড়িত কাউকে প্রশ্রয় দেবে না। যারা আইন অনুযায়ী কাজ করবেন, কমিশন সবসময় তাদের পাশে থাকবে। ‘আপনাদের অঙ্গীকার ও দৃঢ়তা আমাকে সাহস দেয়,’— বলেন সিইসি।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, অধীনস্থদের আইনের মধ্যে রেখে পরিচালনা করতে হবে। নির্বাচন ব্যবস্থা যেন সঠিকভাবে ডেলিভারি দিতে পারে, তার দায়ভার মাঠ প্রশাসনের ওপরই বর্তায়।

বিশ্লেষকদের মতে, মাঠ প্রশাসনের উদ্দেশে সিইসির এই বক্তব্য নির্বাচন কমিশনের অবস্থানকে আরও স্পষ্ট করেছে। আইনের কঠোর প্রয়োগ ও প্রশাসনিক সাহসিকতা নিশ্চিত করা গেলে আসন্ন নির্বাচন ঘিরে আস্থা সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD