আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের Latest Update News of Bangladesh

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের

আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের




ডেস্ক রিপোর্ট ॥ আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করা হয়েছে—এমন খবরকে সরাসরি নাকচ করেছে বাংলাদেশ সরকার। ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফ স্প্রিং মিটিংয়ের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয় সরকার।

বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে শুক্রবার প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশের ঋণ কর্মসূচি স্থগিত করেনি এবং এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিবৃতিতে বলা হয়, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে দিনব্যাপী দুটি বৈঠক করে। প্রথম বৈঠক হয় এশিয়া-প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে এবং দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের নেতৃত্বাধীন দলের সঙ্গে।

সরকার দাবি করেছে, কিছু গণমাধ্যমে প্রকাশিত খবর বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এমনকি আগের দিন আইএমএফের সঙ্গে কোনো বৈঠক হয়েছে বলেও যে দাবি করা হয়েছে, সেটিও ভুল তথ্য।

বৈঠকগুলোতে নবনির্বাচিত সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার, রাজস্ব আহরণ বৃদ্ধি, ব্যাংকিং খাত সংস্কার এবং আর্থিক শৃঙ্খলা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। অধিকাংশ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হলেও কিছু বিষয়ে ভবিষ্যৎ আলোচনার প্রয়োজনীয়তা উঠে আসে।

অর্থমন্ত্রী জনস্বার্থ সংশ্লিষ্ট নীতিগত প্রশ্নে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরেন। উভয় পক্ষই মতভিন্নতা থাকা সত্ত্বেও ধারাবাহিক সংলাপের মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছে।

সরকার জানিয়েছে, বাংলাদেশ ও আইএমএফের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে এবং চলমান সহযোগিতা আরও শক্তিশালী হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD