অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা সম্ভব নয়: আইজিপি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা সম্ভব নয়: আইজিপি

অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা সম্ভব নয়: আইজিপি




ডেস্ক রিপোর্ট ॥ সব জায়গায় আইনশৃঙ্খলা ও অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারলে নির্বাচন কমিশনকে (ইসি) কার্যকরভাবে সহযোগিতা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে মাঠপর্যায়ে শক্ত অবস্থান নিশ্চিত করা জরুরি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিসি ও এসপিদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, আসন্ন নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনের আগে পুলিশ বাহিনী প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে পেরেছে এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় পুলিশের দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনী সর্বশক্তি দিয়ে এবারের নির্বাচন সফল করতে চায়। তবে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা আইন লঙ্ঘনের ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের পূর্ণ সমর্থন প্রয়োজন। আইন প্রয়োগে রাজনৈতিক বা প্রশাসনিক কোনো চাপ গ্রহণযোগ্য নয় বলেও তিনি ইঙ্গিত দেন।

আইজিপি বাহারুল আলম জানান, মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হলে তারা নিরপেক্ষ ভূমিকা রেখে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে এবং অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না।

সভায় তিনি ডিসি ও এসপিদের উদ্দেশে বলেন, আসন্ন নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। জনগণের ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্রের স্বার্থে পুলিশ বাহিনী নিরপেক্ষ ও দৃঢ় অবস্থান বজায় রাখবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD