অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে গ্রেপ্তার ৪৭৭ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে গ্রেপ্তার ৪৭৭

অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে গ্রেপ্তার ৪৭৭




ডেস্ক রিপোর্ট ॥ সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এই বিশেষ অভিযানসহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার হয়েছেন মোট ১ হাজার ৩৫৭ জন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশের সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ অভিযান গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং এটি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, তিনটি ছুরি বা চাকু, দুটি রামদা এবং তিনটি হেমার উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানায়, এই বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসী ও অপরাধীদের নেটওয়ার্ক চিহ্নিত করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে।

এআইজি ইনামুল হক সাগর বলেন, “অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, অপারেশন ডেভিল হান্টের মূল লক্ষ্য দেশব্যাপী সন্ত্রাস দমন, অস্ত্র উদ্ধার এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ করা। এ অভিযানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তল্লাশি চালানো হচ্ছে এবং সন্দেহভাজনদের আটক করা হচ্ছে।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলবে এবং দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD