গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা:
পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা)আসনের বিএনপি প্রার্থী গোলাম মাওলা রনির স্ত্রী রুনু বেগমকে বহনকারী গাড়ীতে হামলা ও ভাংচুর করা হয়েছে। শনিবার গলাচিপা পৌরশহরের মদিনা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময়ে গাড়ীতে অবস্থানরত প্রবীন বিএনপি নেতা ও সাবেক পৌর চেয়ারম্যান আবু তালেব মিয়া আহত হন। ঘটনা ঘটার পর গাড়িটি থানায় দেখা গেছে। এ ঘটনায় পরষ্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। আওয়ামী লীগ ক্যাডাররা হামলা চালিয়ে গাড়ী ভাংচুর করেছে বলে বিএনপি অভিযোগ করছে। অপরদিকে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা টিটো জানান, এ হামলার ঘটনা বিএনপির অভ্যন্তরীন কোন্দলের জের।গলাচিপা থানার অফিসার ইন-চার্জ আখতার মোর্শেদ জানান, এ ব্যাপারে মৌখিকভাবে জানতে পেরেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।
বিজ্ঞপ্তি :
সংবাদ শিরোনাম:
গলাচিপায় আওয়ামী লীগ ক্যাডারদের তান্ডাব !
-
Reporter Name - প্রকাশের সময় : 08:21:50 pm, Saturday, 15 December 2018
- 17 সংবাদটি দেখা হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


















