শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল সারাদেশে ঈদ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল সারাদেশে ঈদ

শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল সারাদেশে ঈদ




ডেস্ক রিপোর্ট ॥ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশে শনিবার (২১ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারের আকাশে চাঁদ দেখা যাওয়ার পর জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে বিষয়টি নিশ্চিত করা হয়।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। বৈঠক শেষে জানানো হয়, পরদিনই সারাদেশে ঈদ উদযাপন করা হবে।

এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দান-এ সকাল সাড়ে ৮টায়। এ আয়োজন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে আবহাওয়া খারাপ থাকলে বা অন্য কোনো কারণে জামাত সেখানে অনুষ্ঠিত না হলে সকাল ৯টায় বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

প্রধান জামাতে ইমামতি করবেন মুফতি মুহাম্মদ আবদুল মালেক এবং বিকল্প ইমাম হিসেবে দায়িত্বে থাকবেন ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

এদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম জানান, ঈদের জামাত নির্বিঘ্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবহাওয়া বিবেচনায় রেখে বিকল্প ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে। তিনি সবাইকে পরিবারসহ ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রধান জামাতে অংশগ্রহণের আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD