পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো দীর্ঘ ঈদ ছুটি হলেও ভোগ করতে পারবেন না যারা হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রের বিচারের দাবি পরিবারের মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে




পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে

পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে




ডেস্ক রিপোর্ট ॥ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এই কর্মকর্তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (ওএসডি) আবু হাসান মুহম্মদ তারিক এবং অতিরিক্ত মহাপরিদর্শক (ওএসডি) মোহা. আবদুল আলীম মাহমুদ।

এ ছাড়া পুলিশ সদর দপ্তরের টিআর মো. মাসুদুর রহমান ভূঞা এবং রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত মহাপরিদর্শক মো. তওফিক মাহবুব চৌধুরীকেও একই আদেশে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

সরকারি আদেশে বলা হয়েছে, অবসরে যাওয়া কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসরজনিত সব ধরনের সুবিধা পাবেন।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে সরকারের হাতে এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। সেই আইনের ধারার ভিত্তিতেই এই পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে।

পুলিশ প্রশাসনে একসঙ্গে এতজন উচ্চপদস্থ কর্মকর্তাকে অবসরে পাঠানোর ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অবসরের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD