গোপন কক্ষের ছবি তোলায় পুলিশের হাতে আটক ভোটার Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




গোপন কক্ষের ছবি তোলায় পুলিশের হাতে আটক ভোটার

গোপন কক্ষের ছবি তোলায় পুলিশের হাতে আটক ভোটার




পটুয়াখালী প্রতিনিধি ॥ কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ব্যালটের ছবি তোলার অভিযোগে মোহাম্মদ বেলায়েত (৪৫) নামে এক ভোটারকে আটক করেছে পুলিশ। তিনি কুয়াকাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আঃ মজিতের ছেলে বলে জানা গেছে।

ভোটগ্রহণ চলাকালে গোপন কক্ষে প্রবেশ করে ব্যালট পেপারের ছবি ধারণ করেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি টের পেয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেন এবং পুলিশ তাকে আটক করে।

প্রিজাইডিং অফিসার মো. শাহাদুল ইসলাম বলেন, গোপন কক্ষে ছবি তোলা গুরুতর নির্বাচনসংক্রান্ত অপরাধ। ঘটনাটি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার পর কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলমান রয়েছে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD