মধ্যপ্রাচ্যে ট্রাম্পের আর্মাডা শক্তি প্রদর্শন, মহড়ার ঘোষণা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মধ্যপ্রাচ্যে ট্রাম্পের আর্মাডা শক্তি প্রদর্শন, মহড়ার ঘোষণা

মধ্যপ্রাচ্যে ট্রাম্পের আর্মাডা শক্তি প্রদর্শন, মহড়ার ঘোষণা




আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে কয়েক দিনব্যাপী প্রস্তুতি মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। পাশাপাশি বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বে বড় নৌবহর মোতায়েন করা হয়েছে, যাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বিশাল আর্মাডা’ হিসেবে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এয়ার ফোর্সেস সেন্ট্রাল জানায়, মহড়ায় দ্রুত যুদ্ধবিমান মোতায়েন, সম্পদ ও জনবল বিভিন্ন ঘাঁটিতে ছড়িয়ে পরিচালনা এবং দীর্ঘ সময় যুদ্ধক্ষমতা ধরে রাখার সক্ষমতা যাচাই করা হবে। এতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে এবং বাহরাইনের সঙ্গে ড্রোন ভূপাতিত করার প্রতিরক্ষামূলক অনুশীলনও অন্তর্ভুক্ত থাকবে।

হোয়াইট হাউসের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক প্রাণহানির অভিযোগের প্রেক্ষাপটে প্রয়োজনে নতুন করে সামরিক অভিযান চালানো হতে পারে। ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে প্রায় ছয় হাজার মানুষ নিহত হয়েছে, যদিও ইরান সরকার তিন হাজারের কিছু বেশি মৃত্যুর কথা বলছে। কিছু কর্মী গোষ্ঠী মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে।

সেন্টকম জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকনে কয়েক ডজন যুদ্ধবিমান ও প্রায় পাঁচ হাজার নাবিক রয়েছে। এর সঙ্গে থাকা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সুরক্ষা দিচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এফ-১৫ই স্ট্রাইক ঈগল স্কোয়াড্রন মোতায়েন করেছে এবং যুক্তরাজ্য টাইফুন যুদ্ধবিমান পাঠিয়েছে।

ট্রাম্প বলেছেন, ইরান বহুবার যোগাযোগ করেছে এবং চুক্তি করতে আগ্রহী। তবে তিনি সতর্ক করে বলেন, গণহত্যা বা গণফাঁসি হলে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে।

এই সামরিক তৎপরতায় কিছু আঞ্চলিক মিত্র অস্বস্তি প্রকাশ করেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা নিরপেক্ষ থাকবে এবং কোনো হামলায় তাদের আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেবে না। যুক্তরাষ্ট্র বলেছে, সব কার্যক্রম স্বাগতিক দেশের অনুমোদন ও বেসামরিক–সামরিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD