নির্বাচনী অনিয়মেই জামায়াত টিকে আছে: হর্ষবর্ধন শ্রিংলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নির্বাচনী অনিয়মেই জামায়াত টিকে আছে: হর্ষবর্ধন শ্রিংলা

নির্বাচনী অনিয়মেই জামায়াত টিকে আছে: হর্ষবর্ধন শ্রিংলা




আন্তর্জাতিক ডেস্ক ॥ শুধু সহিংসতা ও নির্বাচনী অনিয়মের মাধ্যমেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারে—এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বাংলাদেশে নিযুক্ত সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জামায়াতের জয়ের কোনো ইতিহাস নেই।

শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জামায়াত ইসলামী কখনোই জনগণের প্রকৃত সমর্থন পায়নি। “ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে তারা কখনো জিততে পারেনি। অতীতে তাদের ভোটের হার পাঁচ থেকে সাত শতাংশের বেশি ছিল না,”—বলেন তিনি।

হর্ষবর্ধন শ্রিংলার মতে, জামায়াতকে রাজনৈতিকভাবে টিকিয়ে রাখতে অতীতে অন্য দলগুলোর ভূমিকা ছিল। তিনি বলেন, “কেউ যদি তাদের সামনে নিয়ে আসে এবং নির্বাচনে অনিয়ম হয়, তাহলেই তারা ক্ষমতায় যেতে পারে। অন্যথায় তাদের ক্ষমতায় আসা অসম্ভব।”

বাংলাদেশের বর্তমান সরকার নিয়েও কড়া মন্তব্য করেন এই ভারতীয় রাজ্যসভার সদস্য। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। “এটি একটি অন্তর্বর্তী সরকার। তারা নির্বাচিত সরকার নয়, জনগণ তাদের ক্ষমতায় আনেনি,”—বলেন তিনি।

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত প্রসঙ্গে শ্রিংলা বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় কৌশলগত ভুল। তার মতে, এই সিদ্ধান্ত দেশের ক্রিকেটের ভবিষ্যৎ এবং সামগ্রিক ক্রীড়া পরিবেশকে আরও দুর্বল করবে। তিনি বলেন, “এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য ভালো নয়।”

বাংলাদেশে কূটনৈতিক দায়িত্ব পালনের সময়কার স্মৃতিচারণ করে শ্রিংলা বলেন, তার বাংলাদেশে অনেক বন্ধু রয়েছে এবং দেশটির প্রতি তার ব্যক্তিগত টান আছে। তবে বর্তমান সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো দেশটির আন্তর্জাতিক অবস্থান ও ক্রীড়াক্ষেত্রের জন্য ক্ষতিকর বলে তিনি মনে করেন।

সব মিলিয়ে, শ্রিংলার মন্তব্য বাংলাদেশে রাজনীতি ও ক্রীড়া—দুই অঙ্গনেই নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD