বিশ্বকাপ ইস্যুতে তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক Latest Update News of Bangladesh

বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিশ্বকাপ ইস্যুতে তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

বিশ্বকাপ ইস্যুতে তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক




স্পোর্টস ডেস্ক ॥ ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের না যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে চলমান বিতর্কের মধ্যেই বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের এক মন্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা এই মন্তব্য ঘিরে ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

বৃহস্পতিবার তামিম ইকবাল সংবাদমাধ্যমে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেন। তার বক্তব্যের একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম লেখেন, ‘এইবার আরো একজন পরীক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ।’ সমালোচনার ঝড় ওঠার পর তিনি পোস্টটি মুছে ফেললেও বিতর্ক থামেনি।

এই পরিস্থিতির পেছনে রয়েছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া এবং তার জেরে বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত। বিষয়টি নিয়ে শনিবার থেকেই দুই দেশের ক্রিকেট মহলে উত্তাপ ছড়িয়েছে।

মিরপুরে এক অনুষ্ঠানে তামিম বলেন, তিনি বোর্ডে থাকলে দেশের ভবিষ্যৎ, ক্রিকেটারদের স্বার্থ এবং আন্তর্জাতিক বাস্তবতা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতেন। তিনি বলেন, ‘আমাদের ৯০ থেকে ৯৫ শতাংশ অর্থ আসে আইসিসি থেকে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি আরও ইঙ্গিত দেন, বিসিবি স্বাধীন সংস্থা হলেও সরকারের প্রভাব ও নির্দেশনার বিষয়টি উপেক্ষা করা যায় না। সাম্প্রতিক সময়েই গুঞ্জন উঠেছে—সরকারের নির্দেশেই বিসিবি ভারতে যেতে না চাওয়ার কঠোর অবস্থান নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বোর্ড কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, শুরুতে এতটা কঠোর সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা ছিল না।

এই মন্তব্য ঘিরে বিসিবির অভ্যন্তরীণ রাজনীতিও নতুন করে আলোচনায় এসেছে। উল্লেখ্য, গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে নাজমুল ইসলাম নির্বাচিত হন এবং পরদিনই তাকে অর্থ কমিটির চেয়ারম্যান করা হয়। ওই নির্বাচনকে ঘিরে ‘নির্বাচন ফিক্সিং’ ও সরকারি প্রভাবের অভিযোগ ওঠে। তামিম ইকবাল সে সময় মনোনয়ন প্রত্যাহারসহ নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে দাঁড়ান।

বর্তমান বিতর্কে সেই পুরনো অভিযোগ ও বিভক্তি আবারও সামনে চলে এসেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD