ভারতে খেলবে কি বাংলাদেশ, বিশ্বকাপে তৈরি ধোঁয়াশা Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভারতে খেলবে কি বাংলাদেশ, বিশ্বকাপে তৈরি ধোঁয়াশা

ভারতে খেলবে কি বাংলাদেশ, বিশ্বকাপে তৈরি ধোঁয়াশা




স্পোর্টস ডেস্ক ॥ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ ক্রিকেটের সামনে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার কেন্দ্রবিন্দু ভারতের মাটিতে নিরাপত্তা ঝুঁকি এবং আইসিসি-বিসিবির ভিন্ন বার্তা। সাম্প্রতিক ভার্চুয়াল বৈঠকের পরও বাংলাদেশের ম্যাচ ভেন্যু পরিবর্তনের বিষয়ে কোনো পরিষ্কার সিদ্ধান্ত পাওয়া যায়নি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) আইসিসি ও বিসিবির মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকের পর একটি সূত্র দাবি করেছে, ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আইসিসি। এমনকি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশকে ভারতে যেতে হবে—না হলে পয়েন্ট হারানোর আশঙ্কার কথাও জানানো হয়েছে বলে সূত্রের ভাষ্য।

অন্যদিকে বিসিবি বলছে, এ ধরনের কোনো চূড়ান্ত বার্তা বা চাপ আইসিসি এখনো দেয়নি। বোর্ডের মতে, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। বৈঠকের পর বিসিসিআই কিংবা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না আসায় ধোঁয়াশা আরও বেড়েছে।

এই সংকটের সূত্রপাত মূলত আইপিএল ইস্যু থেকে। ডিসেম্বরের নিলামে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয়। তবে পরে বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করলেও মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করেননি।

সূত্র জানিয়েছে, আইপিএল গভর্নিং কাউন্সিলের কোনো আনুষ্ঠানিক বৈঠক ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। এই ঘটনার পরই বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ে এবং বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি জোরালো হয়।

বিশ্বকাপ শুরুর আর এক মাসেরও কম সময় বাকি। এই সময়েও আইসিসি ও বিসিবির অবস্থান স্পষ্ট না হওয়ায় বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD