খালেদা জিয়ার জন্য সর্বধর্মের প্রার্থনার আহ্বান অন্তর্বর্তী সরকারের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




খালেদা জিয়ার জন্য সর্বধর্মের প্রার্থনার আহ্বান অন্তর্বর্তী সরকারের

খালেদা জিয়ার জন্য সর্বধর্মের প্রার্থনার আহ্বান অন্তর্বর্তী সরকারের




ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ঘোষণায় জানানো হয়, দেশের সব মসজিদে একই সময়ে দোয়া অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যান্য ধর্মের অনুসারীদের জন্য মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব উপাসনালয়ে নিজস্ব ধর্মীয় আচার অনুসারে প্রার্থনার আয়োজন করতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়াও দেশের সাধারণ মানুষকে ঘরে বসেও খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।

এরই মধ্যে বুধবার ঢাকায় পৌঁছেছে যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম। ড. রিচার্ড বিউলির নেতৃত্বে দলটি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়ে খালেদা জিয়ার সামগ্রিক অবস্থা মূল্যায়ন করেন। তাদের সঙ্গে হাসপাতালের স্থানীয় মেডিকেল বোর্ডের সদস্যরাও পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা করেন।

একই দিন সন্ধ্যায় বেগম জিয়ার চিকিৎসার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ জানান।

দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। হৃদ্‌রোগ, লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন সমস্যা গুরুতর আকার ধারণ করলে গত ২৩ নভেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD