নির্ধারিত তালিকায় শাপলা প্রতীক নেই: সিইসি Latest Update News of Bangladesh

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




নির্ধারিত তালিকায় শাপলা প্রতীক নেই: সিইসি

নির্ধারিত তালিকায় শাপলা প্রতীক নেই: সিইসি




ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রতীক বিতরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করলেও, কমিশন জানিয়েছে—তাদের নির্ধারিত তালিকায় এমন কোনো প্রতীক নেই।

রোববার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “যেসব দল নিবন্ধিত, তারা কমিশনের নির্ধারিত তালিকা থেকেই প্রতীক নিতে পারে। তালিকায় না থাকা প্রতীক কোনো দলকে দেওয়া যায় না।”

তিনি আরও জানান, কমিশনের ক্ষমতা আছে প্রতীকের সংখ্যা কমানো বা বাড়ানোর, কিন্তু নতুন প্রতীক অন্তর্ভুক্তির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত মতবিনিময় সভায় সিইসি বলেন, “আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক, কেউ যেন বঞ্চিত না হয়।” সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD