সংবাদ শিরোনাম:

গলাচিপায় এক শিশুর লাশ উদ্ধার ঘাতক ভগ্নিপতি গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:18:48 pm, Thursday, 29 November 2018
  • 14 সংবাদটি দেখা হয়েছে

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা:
বৃহস্পতিবার গলাচিপায় জিহাদ নামের আট বছরের শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রতনদি তালতলী ইউনিয়নের গুরিন্দা খাল থেকে উদ্ধার করা হয়। জিহাদ ওই ইউনিয়নের কাটাখালী আহসাফিয়া কেরামতিয়া হাফেজি মাদ্রাসার নজরানা শ্রেণির ছাত্র ছিল। জিহাদের চাচাতো ভগ্নিপতি ঘাতক সোহাগ সর্দারকে (২২) পুলিশ গ্রেফতার করেছে।

মাদ্রাসা সূত্র জানায়, বুধবার সন্ধ্যার আগে এক অপরিচিত লোক জিহাদকে ঝালমুড়ি কিনে দেয়। ওই অপরিচিত ব্যক্তি জিহাদকে ঘোরানোর কথা বলে হাটিয়ে অন্যত্র নিয়ে যায়। সন্ধ্যায় মাদ্রাসার শিক্ষক রুটিন রোল কলে তাকে অনুপস্থিত পেলে সাথে সাথে মোবাইলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তফা খানকে বিষয়টি অবহিত করেন। তিনি গলাচিপা থানা পুলিশে জিহাদের নিখোঁজের খবর জানান।

পরে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী গ্রামের হাজী মো. শাহজাহান মিয়ার বাড়ির উত্তর পার্শ্বে কচুরীপানায় ভর্তি খালের মধ্যে জিহাদের লাশ স্থানীয়রা ভাসমান দেখতে পায়। তারা থানায় খবর দিলে গলাচিপা থানার এসআই মো. আনোয়ার হোসেন লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে সোহাগকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তের স্বার্থে এর বেশি এখন কিছু বলা যাচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গলাচিপায় এক শিশুর লাশ উদ্ধার ঘাতক ভগ্নিপতি গ্রেফতার

প্রকাশের সময় : 07:18:48 pm, Thursday, 29 November 2018