অপারেশন রাইজিং লায়ন: তেহরানে মৃত্যুর মিছিল Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা




অপারেশন রাইজিং লায়ন: তেহরানে মৃত্যুর মিছিল

অপারেশন রাইজিং লায়ন: তেহরানে মৃত্যুর মিছিল




আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানের রাজধানীসহ বিভিন্ন শহরে ইসরায়েলের ভয়াবহ হামলার পর পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহরান। শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠী বর্বরতা চালিয়ে তাদের স্বরূপ স্পষ্ট করেছে। এই হামলার জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে।

তিনি বলেন, “এই বর্বর হামলার মাধ্যমে তারা আমাদের প্রিয় দেশের রক্তাক্ত মাটি স্পর্শ করেছে। এর প্রতিশোধে ইসরায়েলকে এক তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতি ভোগ করতে হবে।” খামেনি আরও বলেন, ইহুদিবাদী সেনারা আবাসিক এলাকায় হামলা চালিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছে।

ইরানের সামরিক বাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনীও পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। একাধিক জেনারেল নিহত হওয়ার পর, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পারমাণবিক কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করার পাশাপাশি কূটনৈতিক যোগাযোগও বাড়িয়েছে।

মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই হামলা আরও অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সম্প্রদায় এখন সতর্ক দৃষ্টি রাখছে পরিস্থিতির ওপর। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয়পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD