হাতেখড়ি ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




হাতেখড়ি ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

হাতেখড়ি ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ




পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া বলেশ্বর নদীর পাড়ের স্কুল পড়ুয়া সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও হাতেখড়ি ফাউন্ডেশনের ও সমাজসেবক এ আর মামুন খানের উদ্যোগে একবক্স করে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ ) সকাল ১১ টায় উপজেলার কাটাখাল ও জানখালী এলাকার জেলেপল্লির ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, লুডস , ট্যাং,বাদাম , কিসমিস,মুড়ি চিড়া বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এ আর মামুন খান , প্রতিষ্ঠাতা ও সভাপতি সুমন মিস্ত্রি সজিব, মঠবাড়িয়া শাখার সভাপতি আবিদ হাসান, সাধারণ সম্পাদক শেখর হালদার, সদস্য ইমদাত হোসেন রাব্বি, হামিদা আক্তার প্রমুখ

উপহার বক্স পাওয়া উত্তর খেজুরবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীর তাসকিয়া আক্তার বলে, এক বক্স ঈদের উপহার পেয়ে অনেক খুশি হয়েছি। আমার বাবা-মা গরীব, ঈদের বাজার করতে কষ্ট হয়। এটা আমাদের অনেক উপকার হয়েছে।

পঞ্চম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম বলেন, রঙিন বক্সে ঈদ উপহার পেয়ে ভালো লাগছে। বক্সগুলো দেখতে অনেক সুন্দর। সেমাই, চিনি, দুধ দিয়েছে। আমি মা-বাবাকে নিয়ে ঈদ পালন করতে পারবো ভেবে আনন্দ লাগছে।

বিশিষ্ট সমাজসেবক এ আর মামুন খান বলেন, এ বছর হাতেখড়ি ফাউন্ডেশন এর মহৎ কাজে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আলোকিত মানুষের এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক। সংগঠনের সংশ্লিষ্টদের জন্য তিনি শুভ কামনা রইল। সব সময় এই অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করে যাব।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, সমাজের এ অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার সুযোগ ও তাদের মুখে ঈদের আনন্দে হাসি দেখতে পাওয়াটা আমার কাছে মানসিক প্রশান্তির।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD