সংবাদ শিরোনাম:

পিরোজপুরে খাল থেকে যুবকের অর্থগলিত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:33:58 pm, Monday, 17 February 2025
  • 45 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের নেছারাবাদে খাল থেকে ভাসমান অবস্থায় আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নেছারাবাদের সুটিয়াকাঠী গ্রামের জোড়া ব্রিজ এলাকার কেরানি বাড়ির সামনের খালে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পিরোজপুরের সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে নেছারাবাদের সুটিয়াকাঠী গ্রামের জোড়া ব্রিজ এলাকার কেরানি বাড়ির সামনের রাস্তা দিয়ে পথচারীরা বাজারে যাবার সময় খালের মধ্যে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায়। পরে স্থানীয় চৌকিদারকে জানালে তিনি নেছারাবাদ থানায় অভিহিত করলে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় চৌকিদার মোঃ কাজী সবুজ মিয়া বলেন, সকাল সাড়ে দশটার দিকে স্থানীয়দের মাধ্যমে লাশ উদ্ধারের বিষয়টি জানতে পেরে থানায় জানালে পুলিশ লাশটি উদ্ধার করে।পিরোজপুরের সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে পিরোজপুরের সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা বলেন, অজ্ঞাত একজন যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তাতক্ষণিক ভাবে লাশ সনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে খাল থেকে যুবকের অর্থগলিত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : 05:33:58 pm, Monday, 17 February 2025