সংবাদ শিরোনাম:

কাউখালীতে ভোক্তার অভিযানে ৪ ব্যবসায়ীক প্রতিষ্ঠানে জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:33:54 pm, Saturday, 19 October 2024
  • 41 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার ১৯ অক্টোবর দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সঙ্গে ছিলেন কাউখালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এম ইলিয়াস উদ্দিন ও পুলিশের একটি টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, মূল্য তালিকা প্রদর্শন না করায় উপজেলার বাস স্ট্যান্ড রোডের লিমন স্টোরকে ৩ হাজার টাকা, উত্তর বাজারের সজল স্টোরকে ১ হাজার টাকা, খোকন স্টোরকে ১ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য-পণ্য বিক্রি করার অভিযোগে উত্তর বাজারের মিতালী স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কাউখালীতে ভোক্তার অভিযানে ৪ ব্যবসায়ীক প্রতিষ্ঠানে জরিমানা

প্রকাশের সময় : 07:33:54 pm, Saturday, 19 October 2024