মহিপুর থানায় আত্মসমর্পন করলেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক জিএস মিজান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মহিপুর থানায় আত্মসমর্পন করলেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক জিএস মিজান

মহিপুর থানায় আত্মসমর্পন করলেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক জিএস মিজান




পটুয়াখালী প্রতিনিধি: ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান, যিনি জিএস মিজান নামেও পরিচিত, মঙ্গলবার (১৫ অক্টোবর) পটুয়াখালীর মহিপুর থানায় আত্মসমর্পণ করেছেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৩টার দিকে তিনি থানায় আসেন এবং নিজেকে যুবলীগের আহ্বায়ক পরিচয় দেন।

মিজানুর রহমানের বিরুদ্ধে সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর তিনি সাভার ছেড়ে আত্মগোপনে চলে যান এবং বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে রাত্রি যাপন করেন। গতকাল রাতে তিনি পটুয়াখালীতে ছিলেন এবং আজ দুপুরে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তিনি বুঝতে পারেন যে তাকে অনুসরণ করা হচ্ছে, ফলে তিনি আত্মরক্ষার জন্য থানায় আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।

ওসি তরিকুল ইসলাম বলেন, “আমরা সাভার থানায় যোগাযোগ করে নিশ্চিত হই যে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যামামলাও রয়েছে।” মিজানুর রহমানের আত্মসমর্পণের পর তাকে গ্রেফতার দেখিয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়। সাভার থানা পুলিশকে দ্রুত এসে তাকে নিজেদের জিম্মায় নিতে বলা হয়েছে। আপাতত তিনি থানা হেফাজতে রয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD