সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময় সভা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময় সভা

সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময় সভা




পটুয়াখালী প্রতিনিধি: দেশের বর্তমান অবস্থা ও সমসাময়িক বিষয় নিয়ে পটুয়াখালী প্রেসক্লাবে মতবিনিময় সভা করেছেন এবিপার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, প্রফেসর ডাঃ মেজর আব্দুল ওহাব মিনার (অবঃ)।

মঙ্গলবার (২০’আগস্ট) বেলা সাড়ে ১২ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টি পটুয়াখালীর সমন্বয়ক অহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় এবি পার্টির যুগ্ম আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অব) আব্দুল ওহাব মিনার বলেন, আমাদের লক্ষ ধর্মবর্ণ জাতি নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি মানুষের মৌলিক ও নাগরিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে উন্নীত করা। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা, প্রেরণা সৃষ্টি উন্নয়ন গবেষণা, নেতৃত্ব তৈরি, সামাজিক ও রাষ্ট্রীয় সংস্কার ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠান ই আমাদের প্রধান লক্ষ্য। হিংসা, বিভেদ, হানাহানি, দুর্নীতি ও দলীয়করণের রাজনীতিতে পুরনো দলগুলো অভ্যস্থ হয়ে গেছে তাই নতুন চিন্তার রাজনীতি দরকার যা সমাজ রাষ্ট্র ব্যবহারে ভুয়সী ভুমিকা পালন করবে।

এসময় তিনি আরো বলেন, আপনারা যানেন বাচ্চা হলে মাথা নিচে থাকে কিন্তু মাথা হাত পা কিছু বাকা হয়ে থাকলে কিন্তু সিজার করতে হয় এরকম কিছু পরিস্থিতি হয়েছিল গতো ৫ তারিখ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার কথা না, কিন্তু পালিয়ে যাওয়াটা অনিবার্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এর মাধ্যমে একটা শিক্ষা হল এই সাথে যে রাজনৈতিক দল আসবে তাদের জন্য একটা বড় শিক্ষা। তারা সবাই সতর্ক থাকবেন মুখের ভাষা কেমন হবে,অঙ্গভঙ্গিমা কেমন হবে, নাগরিককে তুচ্ছ তাচ্ছিল্য করবেন কিনা তা নিয়ে অবগত থাকবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD