সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে বন কর্মকর্তার মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:52:44 pm, Wednesday, 12 June 2024
  • 22 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর আলীপুরে ভাই ভাই আবাসিক হোটেল থেকে মো. শফিকুর রহমান (৭০) নামের সাবেক এক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ জুন) বেলা ১১টায় হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।

নিহত শফিকুর রহমান চাঁদপুরের চান্দরা পাটোয়ারী বাড়ি এলাকার বাখরপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

পুলিশ ও হোটেল সূত্রে জানাগেছে, তিনি ২৩ সালের ডিসেম্বরে এই হোটেলের ১১নং রুমে ব্যাচেলার ভাড়াটিয়া হিসেবে অবস্থান করতেন। গতকাল মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে হোটেল কর্তৃপক্ষ নাস্তা খাওয়ার জন্য ডাকা ডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে আশেপাশের লোকজন কে খবর দেয়। এসময়ে হোটেলের জানালার ফাঁকা দিয়ে তার মরদেহ খাটের পাশে পড়ে থাকতে দেখা যায়। রুমের মধ্যে টিভি চলমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেল তালুকদার বলেন, আমরা এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করি। পটুয়াখালী থেকে ক্রাইমসিনের সদস্যরা আসছেন। তাদের কাজ শেষ হলে, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে বন কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : 07:52:44 pm, Wednesday, 12 June 2024