সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় অটো চার্জ দিতে গিয়ে প্রান গেল চালকের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:14:04 pm, Friday, 7 June 2024
  • 19 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে ইউনুস দেওয়ান (৪৯) নামে এক অটোচালক নিজের অটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। বৃহস্পতিবার গভীর রাতের কোনো এক সময় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রতিবেশিরা জানিয়েছেন।

জানাগেছে, ইউনুস দেওয়ান পেশায় একজন অটোচালক। প্রতিদিনের মতো সে অটো চালিয়ে বাড়িতে ফেরেন। নিজ বসত ঘরের পূর্ব পাশে অটো চার্জ দেয়ার জন্য সে নিজেই বিদ্যুৎ সংযোগের স্থায়ী ব্যবস্থা করে রেখেছেন। অটো চালিয়ে বাড়িতে আসার পর ঘরের পূর্ব পাশে যেখানে অটো চার্জ দেয়ার ব্যবস্থা করে রেখেছিলেন, সেখানে গিয়ে অটোতে বিদ্যুৎ সংযোগ লাগিয়ে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। কখন গিয়ে সে অটোতে চার্জ দিয়েছেন এটা কেউই নিশ্চিত করে বলতে পারেনি।

তাঁর বাবার নাম মৃত রুস্তুম আলী দেওয়ান। উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের পাঁচ নং ওয়ার্ডে তাঁদের বাড়ি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, আমরা খবর শুনেছি। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। কেন এবং কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো তা আমরা তদন্ত করে বের করার চেষ্টা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় অটো চার্জ দিতে গিয়ে প্রান গেল চালকের

প্রকাশের সময় : 06:14:04 pm, Friday, 7 June 2024