সংবাদ শিরোনাম:

স্ত্রীর সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:16:42 pm, Thursday, 9 May 2024
  • 15 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা সদর ইউনিয়নে স্ত্রীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আলী পন্ডিত ( ৩০) নামের এক যুবক। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহিপুরে এ ঘটনা ঘটে। নিহত আলি পন্ডিত মহিপুর ইউনিয়নের বাসিন্দা হারুন পন্ডিত এর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আলী পেশায় জেলে। পারিবারিক কলহের জেরে প্রায়ই স্ত্রীর সাথে ঝগড়াঝাঁটি হতো বাড়িতে। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ দু’জনের মধ্যে ঝগড়া হয় এর পরে স্ত্রী বাড়ি থেকে বেড়িয়ে গেলে সে নিজ ঘরে একা আড়ার সাথে গলায় ফাঁস দেয়। কিচ্ছুক্ষন পরে নিহতের বড় বোন তাঁকে খোঁজাখুজির পরে ঘরে ঝুলন্ত দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কুয়াকাটা ২০ শষ্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, নিহতের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

স্ত্রীর সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশের সময় : 07:16:42 pm, Thursday, 9 May 2024