কুয়াকাটায় তৃষ্ণার্ত পথচারীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কুয়াকাটায় তৃষ্ণার্ত পথচারীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ

কুয়াকাটায় তৃষ্ণার্ত পথচারীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ




কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো:মহিববুর রহমান এমপি’র পক্ষ থেকে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবি মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন বিতরণ করেছে ছাত্রলীগ।

শুক্রবার (৩ মে) বেলা ১১ টায় পৌর শহরসহ কুয়াকাটা-ঢাকা মহাসড়কে এ খাবার স্যালাইন ও পানি বিতরণ করে কুয়াকাটা পৌর ছাত্রলীগ।

প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত পথচারী, পর্যটক ও অটোভ্যান চালাকদের মধ্যে এ খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়। এছাড়াও বৃহস্পতিবার বিকেলে মৎস্য বন্দর মহিপুর ও কলাপাড়ায় খাবার পানি ও স্যালাইন বিতরণ করে উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম শিবলু,বায়জীদ,আরিফ বিল্লাহ সহ ছাত্রলীগের নেতাকর্মিরা।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে মৎস্য বন্দর মহিপুর থানা ছাত্রলীগ নেতা ও মহিপুর সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ খান,সাধারন সম্পাদক রুবেল হাসান,মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হাওলাদার, মহবিুল্লাহ পাটোয়ারী সহ ছাত্রলীগের নেতাকর্মীরা এ খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমে অংশ নেয়।

এসময প্রায় ৬ হাজার পথচারী, পর্যটক, শ্রমজীবি মানুষের মাঝে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর পক্ষ থেকে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD