সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় বজ্রপাতে মারা গেছে তিনটি গরু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:25:44 pm, Wednesday, 1 May 2024
  • 15 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে দরিদ্র এক কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত তিনটার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনাটি ঘটে। গরু তিনটির মালিক ওই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদার। এর আনুমানিক মূল্য দেড় লাখ টাকা বলে স্থানীয়রা জানিয়েছেন।

কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদার জানান, প্রচন্ড গরমের কারনে গরু তিনটি বেশ কয়েকদিন ধরে তিনি খোলা মাঠে বেঁধে রাখতেন। হঠাৎ করে বুধবার রাতে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাতে থাকে। এসময় বজ্রপাতে তার তিনটি গরু ঘটনাস্থলে মারা যায়।

চম্পাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মাহবুবুল আলম বাবুল মাস্টার এর সত্যতা স্বীকার করে বলেন, তিনি এ ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মো. জামাল উদ্দিন জানান, খবর শোনার পর অফিস থেকে ঘটনাস্থলে স্টাফ পঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় বজ্রপাতে মারা গেছে তিনটি গরু

প্রকাশের সময় : 06:25:44 pm, Wednesday, 1 May 2024