কাউখালীতে মাছে রং মেশানোর অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কাউখালীতে মাছে রং মেশানোর অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা

কাউখালীতে মাছে রং মেশানোর অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা




পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে মাছে রং মিশানো সহ পঁচা মাছ বিক্রির অভিযোগে চার মৎস্য ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১৫ মার্চ) কাউখালী হাটের দিনে দক্ষিণ বাজারে অসাধু ব্যবসায়ীরা পঁচা দুর্গন্ধযুক্ত মাছ ও রং মেশানো মাছ বিক্রির অভিযোগে চার মৎস্য ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এ সময় দুর্গন্ধযুক্ত প্রায় ৮০ কেজি পঁচা মাছ জব্দ করে তাৎক্ষণিক বিনষ্ট করা হয়। অভিযুক্ত মৎস্য ব্যবসায়ীরা হলেন মনু মিয়া, নুর ইসলাম, মোঃ সোহাগ ও ইলিয়াস সরদার। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, বাজারে কোন পঁচা দুর্গন্ধযুক্ত মাছ যদি কোন ব্যবসায়ী বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। সিন্ডিকেটের মাধ্যমে কোন ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় মালামাল যদি বাড়িয়ে বিক্রি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হইবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD