সংবাদ শিরোনাম:

পায়রা বন্দরের নির্বাহী প্রকৌশলীর অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংবাদ সন্মেলন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:55:55 pm, Friday, 8 March 2024
  • 15 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জামাত বিএনপি ও সরকার বিরোধী ষড়যন্ত্রকারীদের সাথে সখ্যতা তৈরি করে পায়রা বন্দরের ঠিকাদারী কাজ আপন ভাইকে দিয়ে করাচ্ছেন নির্বাহী প্রকৌশলী নাসীর, সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

পায়রা বন্দরে ভুমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত পরিবারকে অগ্রাধিকার না দিয়ে আপন ভাইয়ের মাধ্যমে সরকার বিরোধী চিহ্নিত ষড়যন্ত্রকারীদের দিয়ে বন্দরের ঠিকাদারী কাজ করাচ্ছেন নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন। শুক্রবার বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে লিখতি বক্তব্য পাঠ করে সাংবাদিকদের এসব কথা জানান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার।

এসময় তিনি বলেন, শেখ হাসিনার পায়রা বন্দরে এখন বিএনপি জামায়াত সন্ত্রাসীরা কাজ করছেন। আওয়ামীলীগের কেউ জানতে চাইলে তাদেরকে চাঁদাবাজ বলে বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে এই চক্রটি। তাই শেখ হাসিনার আশুহস্তক্ষেপ চাইছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগ সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি অধ্যক্ষ ড,শহিদ বিশ্বাস, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সহ সহযোহী সংগঠনের নেতারা ও কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত আওয়ামী নেতারা নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দীনের নানা অনিয়ম ও দূর্নীতির তথ্য গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পায়রা বন্দরের নির্বাহী প্রকৌশলীর অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংবাদ সন্মেলন

প্রকাশের সময় : 08:55:55 pm, Friday, 8 March 2024