ব্লকবাস্টারকে লিগ্যাল নোটিশ ,হাসিনা : এ ডটার’স টেলে বানান ভুল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ব্লকবাস্টারকে লিগ্যাল নোটিশ ,হাসিনা : এ ডটার’স টেলে বানান ভুল

ব্লকবাস্টারকে লিগ্যাল নোটিশ ,হাসিনা : এ ডটার’স টেলে বানান ভুল




অনলাইন ডেস্ক:
বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্ম নিয়ে বানানো তথ্যচিত্র ‘হাসিনা : এ ডটার’স টেল’-এর প্রদর্শনীতে ‘TALE’ বানান ভুল করায় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী ব্রিটিশ ল স্টুডেন্টস-এর সাবেক সাধারণ সম্পাদক সাদ আল আলম চৌধুরীর পক্ষে ব্যারিস্টার নওরোজ এম আর চৌধুরী রেজিস্ট্রি ডাকযোগে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে বানানো তথ্যচিত্রের নাম ‘HASINA- A DAUGHTER’S TALE’, কিন্তু ব্লকবাস্টার তাদের প্রদর্শণীতে ‘HASINA- A DAUGHTER’S TAIL’ হিসেবে লিখেছে। যা প্রধানমন্ত্রীর নামের সম্মান ও মানহানি ঘটেছে।

ব্লকবাস্টার সিনেমা হলের এ ভুলের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানের যে ক্ষতি হয়েছে তা ১ হাজার কোটি টাকার কম নয় বলেও নোটিশে উল্লেখ করা হয়।
একই সঙ্গে নোটিশপ্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে ভুলের জন্য ব্লকবাস্টার কর্তৃপক্ষকে জনসম্মুখে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD