নেছারাবাদে ইদুর মারা তারে জড়িয়ে দুই সহোদরের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নেছারাবাদে ইদুর মারা তারে জড়িয়ে দুই সহোদরের মৃত্যু

নেছারাবাদে ইদুর মারা তারে জড়িয়ে দুই সহোদরের মৃত্যু




পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে কৃষি জমিতে ইদুর মারার তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের দুই সহোদরের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উড়িবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নাদিম মাঝি (২৫) ও ইমাম মাঝি (২২)। নাদিম মাঝি ও ইমাম মাঝি ওই গ্রামের আয়নার হক মাঝির ছেলে।

নেছারাবাদ থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মিজান মিয়া জানান, ওই এলাকার রিপন নামে এক ব্যক্তি ইদুর নিধনের জন্য নিজের কৃষি জমিতে বৈদ্যুতিক সংযোগ দেয়। শুক্রবার গভীর রাতে নাদিম ও ইমাম দুই ভাই ওই জমিতে পাখি শিকার করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আজ সকালে এলাকাবাসীরা দুই ভাইকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নাদিম ও ইমাম উরি বুনিয়া এলাকার একটি মুরগির ফার্মে কাজ করতেন ও সেখানেই পরিবার নিয়ে বসবাস করত।

এ ব্যাপারে নেছারাবাদ থানা পুলিশ দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD