নাজিরপুরে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নাজিরপুরে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

নাজিরপুরে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা




পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে ঋনের দায়ে সবুজ কুমার ওঝা (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

তিনি উপজেলা সদরে হাসপাতাল সংলগ্ন মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, ফ্লাক্সি লোড) সহ ভ্যারাইটিজ স্টোরের ব্যবসায়ী ও জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে হাওলা গ্রামের সন্তোষ কুমার ওঝার পুত্র।

তিনি মঙ্গলবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করেন বলে নিশ্চিত করেছেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার।

তিনি জানান, রাত সোয়া ১০টার দিকে স্থানীয় বাজারের ব্যবসায়ীরা ওই ব্যবসায়ীকে তার দোকানের ভীতর গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দিলে। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন। ওই ব্যবসায়ী নিজ দোকানের আড়ার সাথে বৈদ্যুতিক তার দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে দেখা গেছে। তবে মরদেহ ময়না তদন্তের পর তার মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।

বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মারফুদ আলম সবুজ জানান, ওই দিন রাতে তার দোকানের শাটার বন্ধ অবস্থায় ভীতরে আলো জ্বলতে দেখে সন্দেহ হয়। পরে শাটারের পাশ থেকে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। স্থানীয় বাজারের একাধীক ব্যবসায়ী জানান, ওই ব্যবসায়ী মোবাইল ব্যাকিং (বিকাশ, নগদ) এর ডিলারদের কাছে অনেক টাকার ঋন রয়েছেন। তিনি গত মঙ্গলবারও স্থানীয় কয়েক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার নিয়েছেন। ওই সব ঋনের টাকার চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD