নৌকাকে বিজয়ী করতে পিরোজপুর জেলা ছাত্রলীগের প্রচার-প্রচারণা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নৌকাকে বিজয়ী করতে পিরোজপুর জেলা ছাত্রলীগের প্রচার-প্রচারণা

নৌকাকে বিজয়ী করতে পিরোজপুর জেলা ছাত্রলীগের প্রচার-প্রচারণা




পিরোজপুর প্রতিনিধি: জাতীয় নির্বাচনে পিরোজপুর জেলার ৩টি আসনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে প্রচার প্রচারনা ও পথসভা করেছে জেলা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার সকালে শহরের সিঅফিস মোড়ে পিরোজপুর-১ আসনের নৌকা মার্কার প্রার্থী শ ম রেজাউল করিমের পক্ষে লিফলেট বিতরণ ও পথসভা করে জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক ও সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল বলেন, পিরোজপুর-১ আসনে বিপুল ভোটে প্রধানমন্ত্রীর মার্কা নৌকা বিজয় লাভ করবে।

আর ছাত্রলীগ সভাপতি অনিরুজ্জামান অনিক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ছাত্রলীগের প্রতিটা কর্মী নৌকার পক্ষে মাঠে কাজ করছি। নৌকার পক্ষে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আগামী ৭ জানুয়ারি জেলার ৩টি আসনে হবে নৌকার বিজয়।

পিরোজপুর-১ আসনে নৌকা মার্কার প্রার্থী শ ম রেজাউল করিমের বিপক্ষে লড়াই করছেন সাবেক এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়াল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD