পেঁয়াজের দোকান বন্ধ রাখায় পিরোজপুরে ব্যবসায়ীকে জরিমানা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পেঁয়াজের দোকান বন্ধ রাখায় পিরোজপুরে ব্যবসায়ীকে জরিমানা

পেঁয়াজের দোকান বন্ধ রাখায় পিরোজপুরে ব্যবসায়ীকে জরিমানা




পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে অধিক লাভের আশায় পেঁয়াজ বিক্রি না করে দোকান বন্ধ রাখা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুইজন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। একই সঙ্গে পেঁয়াজের দাম না বাড়ানোর বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।

পিরোজপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীব জানান, ভবিষ্যতে আরও দাম বাড়বে তাই পেঁয়াজ ব্যবসায়ী বিনয় কৃষ্ণ পাল দোকান বন্ধ করে চলে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ অভিযানকালে ওই ব্যবসায়ীকে ডেকে আনেন। বিনয় জানান, তার পেঁয়াজ ১৪০ টাকা দরে ক্রয় করা হয়েছে।

এমন মিথ্যা অজুহাত প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ হাজার টাকা ও অপর ব্যবসায়ী মন্টু সাহা দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় তাকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD