ছারছীনা দরবার শরীফের ১৩৩তম ইছালে সওয়াব মাহফিল শুরু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ছারছীনা দরবার শরীফের ১৩৩তম ইছালে সওয়াব মাহফিল শুরু

ছারছীনা দরবার শরীফের ১৩৩তম ইছালে সওয়াব মাহফিল শুরু




পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ছারছীনা দরবার শরীফের ১৩৩ তম অগ্রহায়ন মাসের ইছালে সওয়াব মাহফিল শুরু হয়েছে। মঙ্গলবার মাগরিব নামাজ বাদ জিকির আসকারের পর পবিত্র কোরান তেলাওয়াত, হামদ—নাথ পরিবেশ শেষে পীর সাহেব শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ তিনদিন ব্যাপী ওই মাহফিলের উদ্বোধন করেন।

এসময় মঞ্চে ছারছীনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ শরাফত আলী,পীর সাহেবের ছেলে আবুনসর নেছার উদ্দিন হোসাইন, মাদ্রাসা শিক্ষক মন্ডলীসহ মুরিদানরা উপস্থিত ছিলেন।

প্রতিবছরের ন্যায় এবছরও দেশের বিভিন্ন এলাকাথেকে ভক্ত মুরিদানরা উপস্থিত হতে শুরু করেছে। অবরোধ উপেক্ষা করে বাস, লঞ্চ, ট্রলার নিয়ে মুসল্লিরা এসে জমায়েত হচ্ছে দরবারে। দরবারের বিশাল মাঠ জুড়ে প্যান্ডেল নির্মান করা হয়েছে। গোটা স্বরূপকাঠিতে মাহফিলকে কেন্দ্র করে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

বুধবার সকাল থেকেই বেশ ক’টি দ্বিতল লঞ্চ মুসল্লিদের নিয়ে দরবারের সামনে সন্ধ্য নদীতে ভিড়েছে। প্রতি মুর্তেই নারায়ে তাকবির আল্লাহুআকবর ধণী দিয়ে মুসল্লিরা এসে জমা হচ্ছে। লাগাতার ভাবে চলছে ওয়াজ নসিহত। প্রতিদিন ফজর নামাজবাদ ও মাগরিব নামাজবাদ পীর সাহেব তালিম দেন। দুই বেলা রান্না করা খাবার বিতরন করা হয়। আইন শৃঙ্খলাবাহীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের একটি টিম সার্বক্ষনিক অবস্থান করে। রেডি করা হয়েছে হ্যালিপ্যাড। প্রতি বছর মন্ত্রী এমপিসহ বিশিষ্ট জনের উপস্থিতি থাকে। আগামী শুক্রবার বাদ জুমা আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মহিফিল শেষ হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD