সংবাদ শিরোনাম:

ইভিএম নিয়ে নেতিবাচক মন্তব্য, আ. লীগ নেতাকে শোকজ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:46:48 pm, Tuesday, 26 July 2022
  • 17 সংবাদটি দেখা হয়েছে

বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাতেরকাঁঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণায় ইভিএমে ভোট গ্রহণের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে পটুয়াখালী জেলা আওয়মী লীগের সদস্য জোবায়দুল হক রাসেলকে শোকজ করেছে জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান আজ মঙ্গলবার এ শোকজ করেন। চিঠিতে আগামী তিন দিনের মধ্যে রাসেলকে জবাব দিতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘বাউফল উপজেলার নাজিরপুর তাতেরকাঠী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর পক্ষে আপনি নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠকে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে উপস্থিত থেকে জনসম্মুখে ইভিএমে ভোট প্রদান সম্পর্কিত অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপন করেছেন।

যা নিম্নস্বাক্ষরকারীসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়েছে। আপনার এ রকম মনগড়া ও ব্যক্তিগত বক্তব্য সারা দেশে গণমাধ্যমে প্রচার ও জনমনে তীব্র ক্ষেভের সৃষ্টি হয়। এ অবস্থায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না আগামী তিন দিনের মধ্যে তার কারণ দর্শানোর জন্য অনুরোধ করা হলো।

এদিকে জোবায়দুল হক রাসেলের বিকৃত এই মন্তব্যের পর ২৫ জুলাই নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পাশাপাশি রাসেলের সেই বক্তব্যের তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী ২৭ জুলাই পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গত শনিবার সন্ধ্যায় তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয় এলাকার একটি উঠান বৈঠকে জোবায়দুল হক রাসেল তাঁর বক্তব্যে বলেন, ‘ভোট হবে ইভিএমে, কে কোথায় ভোট দেবে তা কিন্তু আমাদের কাছে চলে আসবে। অতএব, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশনেরও কিছু নাই। ’ আওয়ামী লীগ নেতার এমন বক্তব্য নিয়ে সব মহলে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান বলেন, ‘ইভিএমে ভোটগ্রহণ নিয়ে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্যের বিষয়ে নির্বাচন কমিশন তদন্ত করছে। তদন্তের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে প্রযোজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। ‘

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ইভিএম নিয়ে নেতিবাচক মন্তব্য, আ. লীগ নেতাকে শোকজ

প্রকাশের সময় : 09:46:48 pm, Tuesday, 26 July 2022