রাঙ্গাবালীতে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাঙ্গাবালীতে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

রাঙ্গাবালীতে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

রাঙ্গাবালীতে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ




পটুয়াখালী প্রতিনিধি॥ মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে বিশেষ কম্বিং অভিযানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ।

 

 

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষ এ অভিযানের দ্বিতীয় ধাপের অষ্টম দিনে আগুনমুখা নদীতে অভিযান পরিচালনা করে কয়েকটি পয়েন্ট থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড রাঙ্গাবালী আউটপোস্ট কন্টিনজেন্ট কামান্ডার।

 

 

অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আনোয়ারুল হক বাবুলের নির্দেশে ফুলখালী স্লুইসগেট এলাকায় জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালগুলোর আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা।

 

 

বাংলাদেশ কোস্ট গার্ড রাঙ্গাবালী আউটপোস্ট কন্টিনজেন্ট কামান্ডার এন ইউ আরিফ বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

 

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আনোয়ারুল হক বাবুল বলেন, ‘নদ-নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে বিশেষ কম্বিং অভিযান চার ধাপে পরিচালনা করা হবে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD