সংবাদ শিরোনাম:

কুয়াকাটায় বাসচাপায় নিহত বৃদ্ধের লাশ কাঁধে বহন করলেন ওসি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:18:11 pm, Friday, 7 January 2022
  • 18 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কুয়াকাটায় বাস চাপায় নিহত বৃদ্ধের লাশ নিজ কাঁধে বহন করে প্রশংসায় ভাসছেন মহিপুর থানার ওসি মো. আবুল খায়ের।

বুধবার দুপুরে কুয়াকাটার তুলাতলি এলাকায় নিহতের নিজ বাড়িতে জানাজা নামাজে অংশগ্রহণ শেষে ওই বৃদ্ধের লাশের খাটিয়া কাঁধে তুলে নেন তিনি। এ সময় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এছাড়া মৃতের পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি অনুরোধ করেন তিনি। এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের তুলাতলি এলাকায় ঢাকাগামী মিমজাল নামের একটি পরিবহনের চাপায় আবদুস সোবাহান নামের ওই বৃদ্ধের মৃত্যু হয়। তিনি ওইদিন সন্ধ্যায় পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় বাজার করতে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে মরদেহ পটুয়াখালী মর্গে প্রেরণ করে পুলিশ। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হলে নিহতের দাফন সম্পন্ন করা হয়। এতে মানবিক পুলিশ অফিসার আবুল খায়ের সকল কার্যক্রমে অশংগ্রহণ করেন।

মহিপুর থানার ওসি খন্দকার মো. আবুল খায়ের বলেন, ‌‘মূলত একজন স্কুল শিক্ষক পিতার সন্তান আমি। ছোট বেলা থেকেই মৃত মানুষের জানাজায় অংশগ্রহণ এবং দাফন সম্পন্ন কাজে অংশগ্রহণ করে আসছি। গতকাল যে ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে তিনি নওমুসলিম ছিলেন। তার ছেলেকে কবরে মাটি দেয়ার সময় আমি নিজেই দোয়া পড়িয়েছি। এটা আসলে আমি মৃত্যুর আগ পর্যন্ত করতে চাই। এছাড়া যতদিন মহিপুর থানায় আছি ততদিন চেষ্টা করবো নিহত মানুষটির পরিবারের পাশে থাকার জন্য।

উল্লেখ্য, নিহত আবদুস সোবাহান বিয়ের আগে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কুয়াকাটায় বাসচাপায় নিহত বৃদ্ধের লাশ কাঁধে বহন করলেন ওসি

প্রকাশের সময় : 08:18:11 pm, Friday, 7 January 2022