পটুয়াখালীতে সমাবেশ শুরুর আগেই বিএনপির মঞ্চ ভাঙচুর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে সমাবেশ শুরুর আগেই বিএনপির মঞ্চ ভাঙচুর

পটুয়াখালীতে সমাবেশ শুরুর আগেই বিএনপির মঞ্চ ভাঙচুর

পটুয়াখালীতে সমাবেশ শুরুর আগেই বিএনপির মঞ্চ ভাঙচুর




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালী জেলা বিএনপির সভাস্থলে আওয়ামী লীগের কর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ ছাড়া শহরের বিভিন্ন প্রবেশপথে আওয়ামী লীগ কর্মীরা হামলা চালিয়ে প্রায় অর্ধশত বিএনপির কর্মীকে আহত করেছে।

 

 

জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টায় সভাস্থল শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে আওয়ামী লীগ কর্মীরা হামলা চালিয়ে মঞ্চের আসবাবপত্র ভাঙচুর করে।

 

 

পটুয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক তৈফিক আলী খান কবির জানান, দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার আগে শহরের বিভিন্ন প্রবেশপথ লাউকাঠি ব্রিজ, চৌরাস্তা এবং লোহালিয়া খেয়াঘাট এলাকায় সভাস্থলে আগত বিএনপি নেতাকর্মীদের ওপর ব্যাপক হামলা চালিয়ে আহত করা হয়। এ ছাড়া সভাস্থলের পরিবর্তে বাধা দিয়ে বাড়িতে ফেরত পাঠানো হয় কর্মীদের। বিভিন্ন এলাকায় হামলার ঘটনায় প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। তবে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় অবস্থান করা আওয়ামী লীগ নেতাকর্মীদের সরিয়ে দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষার্থে তৎপর দেখা গেছে পুলিশ সদস্যদের।

 

 

এদিকে নির্ধারিত সময় বিকেল ২টায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

 

 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান সরোয়ার, বিলকিস জাহান শিরিন, মোশারফ হোসেন, মনির হোসেন, মাহাবুবুর রহমান নান্নু, মো. শহীদুল আলম তালুকদার, মো. শাজাহান মিয়া, স্নেহাংশু সরকার কুট্টি এবং স্থানীয় নেতাকর্মীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD