সংবাদ শিরোনাম:

পিরোজপুরে রাস্তা পার হতে গিয়ে ভ্যানের চাকায় পিষ্ট শিশু শিক্ষার্থী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:44:19 pm, Sunday, 19 December 2021
  • 23 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তা পার হতে গিয়ে ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে মুনিয়া আক্তার নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউপির ৫ নম্বর চন্ডিপুর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি চন্ডিপুর গ্রামের মনির হোসেনের মেয়ে এবং ২ নম্বর উত্তর চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা কামাল সাংবাদিকদের এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, মুনিয়া রাস্তায় শিশুদের সঙ্গে খেলতে ছিল। এ সময় রাস্তা দিয়ে মহিষ আসতে দেখে মুনিয়া দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ভ্যানের সামনের চাকায় ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় শিশুটি। এ সময় ভ্যানের পেছনের একটি চাকা মুনিয়ার ঘাড়ের ওপর দিয়ে চলে যাওয়ায় ছটফট করতে থাকে। সঙ্গে সঙ্গে ঐ শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চন্ডিপুর হাটে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, শিশু মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। পোস্ট মর্টেমের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে রাস্তা পার হতে গিয়ে ভ্যানের চাকায় পিষ্ট শিশু শিক্ষার্থী

প্রকাশের সময় : 05:44:19 pm, Sunday, 19 December 2021