কলাপাড়ায় বিদ্যালয় যাওয়া আসার পথ বখাটেপনামুক্ত করাসহ বাল্যবিবাহ বন্ধের দাবি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় বিদ্যালয় যাওয়া আসার পথ বখাটেপনামুক্ত করাসহ বাল্যবিবাহ বন্ধের দাবি

কলাপাড়ায় বিদ্যালয় যাওয়া আসার পথ বখাটেপনামুক্ত করাসহ বাল্যবিবাহ বন্ধের দাবি

কলাপাড়ায় বিদ্যালয় যাওয়া আসার পথ বখাটেপনামুক্ত করাসহ বাল্যবিবাহ বন্ধের দাবি




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কোভিড-১৯ পরবর্তী বাল্যবিবাহ পরিস্থিতি পর্যবেক্ষণ ফলাফল উপস্থাপন ও প্রতিরোধে করণীয় নির্ধারণ শীর্ষক এ্যাডভোকেসি সভা বুধবার সকাল ১০ টায় কলাপাড়া অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কেয়ার বাংলাদেশ ও ইউএনএফপিএর সহযোগিতায় উন্নয়ন সংস্থা আভাস এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন গণমাধ্যমকর্মী মেজবাহউদ্দিন মাননু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া থানার ওসি মোঃ জসীম। অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফেরদৌস, অন স্টপ ক্রাইসিস সেন্টারের কর্মকর্তা ইদ্রিস আলম, ওয়ার্ল্ড কনসার্ণ কলাপাড়ার সমন্বয়কারী জেমস রাজীব বিশ^াস, শিক্ষক সালমা কবির প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক হাসিনা পারভিন।

 

সভায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বাল্যবিয়ে বন্ধ, বখাটেপনা বন্ধ করা, কোভিডকালীন ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান, বিদ্যালয়ে যাওয়া-আসার পথ বখাটেমুক্ত করাসহ তাঁদের বিভিন্ন প্রত্যাশা তুলে ধরেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD