সংবাদ শিরোনাম:

পিরোজপুরে মাঠ সহায়ক নিয়োগে জনপ্রতি ২ লাখ!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:06:20 pm, Saturday, 13 November 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ইন্দুরকানী প্রতিনিধি॥ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন’ প্রকল্পে দুজন মাঠ সহায়ক কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতি পদের জন্য দুই লাখ টাকা করে নিয়োগ বাণিজ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিয়োগ প্রার্থীরা।

প্রার্থীদের অভিযোগ, উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলী নিয়োগ পরীক্ষার আগেই দুজন প্রার্থীর থেকে টাকা নিয়ে উক্ত পদ চূড়ান্ত করেন। আবেদন করতে না পারা অনেকেই অভিযোগ করেন ওই নিয়োগ বিজ্ঞপ্তিটি সেভাবে প্রচার করা হয়নি।

তবে সব অভিযোগ অস্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলী জানান, শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে মাঠ সহায়ক নিয়োগ দেওয়া হচ্ছে। কোন নিয়োগ বাণিজ্য করা হয়নি।

শনিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা সভা কক্ষে মাঠ সহায়ক পদে ৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেন। পরে তাদের উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের অফিস কক্ষে ভাইভা পরীক্ষা নেওয়া হয়।

এদিকে নিয়োগে কোন অনিয়ম হয়নি বলে জানিয়েছেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে মাঠ সহায়ক নিয়োগে জনপ্রতি ২ লাখ!

প্রকাশের সময় : 07:06:20 pm, Saturday, 13 November 2021