সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে বিধবা নারীকে হয়রানি, আদালতে মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:08:34 pm, Friday, 15 October 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল ইউনিয়নে এক বিধবা নারীকে হয়রানি করার অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়। বিধবা ওই নারীকে তার স্বামীর বসতবাড়ি থেকে জোর করে উচ্ছেদ করতে পরিকল্পিতভাবে মিথ্যা অপবাদ দেওয়া হয়।

পরে তা ফেসবুক ও বিভিন্ন স্থানীয় প্রত্রিকায় প্রকাশ করা হয় বলে মামলায় দাবি করা হয়েছে। এ ঘটনায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক অভিযুক্ত ৫ ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

মামলায় অভিযুক্ত আসামীরা হচ্ছেন নওমালা ইউনিয়নের যৌতা গ্রামের মো. ফারুক (৪০), মো. বাবুল (৪৮), মো. ইমরান (১৯), নজরুল ইসলাম (৩৫) ও মো. মানিক (১৮)। ওই নারীর আইনজীবী আবুল কালাম আজাদ জানান, ২০১৮ সালেন ১৪ এপ্রিল ভুক্তভোগীর স্বামী লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর একটি ছেলে ও তিনটি মেয়ে রয়েছে। মেয়েদের মধ্যে দুজনের বিয়ে হয়েছে।

এ ছাড়া ওই বসতঘরে তাঁর বৃদ্ধ শ^শুরও বসবাস করেন। গত ৯ অক্টোবর স্থানীয় একটি দৈনিকে ওই নারীর চরিত্রহনন করে সংবাদ পরিবেশন করা হয়। ওই সংবাদে বাউফল থানার সহকারি উপপরিদর্শক রফিকুল ইসলামকেও জড়ানো হয়।

এ বিষয়ে সহকারি উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘আমি ওই নারীকে চিনি না। কখনো তার বাড়িতেও যাইনি। উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়িয়ে অপবাদ দেওয়া হচ্ছে।’

এ বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘প্রকৃত ঘটনা কি ঘটেছিলো সে বিষয়ে তদন্ত চলছে। তদন্তে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে বিধবা নারীকে হয়রানি, আদালতে মামলা

প্রকাশের সময় : 09:08:34 pm, Friday, 15 October 2021