সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় অটোচালকের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:11:39 pm, Tuesday, 28 September 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥  পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ইউসুফপুর মহিলা মাদ্রাসা সংলগ্ন সড়কের পাশে যাত্রীবাহী ব্যাটারী চালিত অটো রাস্তার পাশে খাদে পড়ে চালক মোঃ রিপন ওরফে নিতাই মিস্ত্রী (৩৯) ঘটনাস্থলেই মারা গেছে। এসময় অটোতে থাকা সাত যাত্রীও কমবেশি আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ দূর্ঘটনা ঘটে।

মহিপুর থানার এস আই মোঃ হালিম হাওলাদার জানান, কলাপাড়া থেকে সাতজন যাত্রী নিয়ে সে কুয়াকাটা যাওয়ার পথে অটোটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পানির মধ্যে পড়ে যায়। এসময় সাত যাত্রী আহত হলেও মারা যায় চালক রিপন।

মহিপুর থানা পুলিশ দূর্ঘটনার খবর পেয়ে আটটার দিকে নিহতের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছেন। এ ঘটনায় মহিপুর থানায় ইউডি মামলা হয়েছে।

নিহত রিপন কলাপাড়ার নীলগঞ্জ এলাকায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতো। তবে প্রায় ২৫ বছর আগে সে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে। তার আগের নাম ছিলো নিতাই মিস্ত্রী। সে পৌর শহরের অফিস মহল্লা এলাকার মৃত নারায়ন মিস্ত্রীর ছেলে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় অটোচালকের মৃত্যু

প্রকাশের সময় : 07:11:39 pm, Tuesday, 28 September 2021