১২ দিন পর মিলল বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ফাহাদের দেহ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




১২ দিন পর মিলল বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ফাহাদের দেহ

১২ দিন পর মিলল বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ফাহাদের দেহ

১২ দিন পর মিলল বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ফাহাদের দেহ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বন্ধুদের সঙ্গে কীর্তনখোলা নদীতে ভ্রমণের সময় ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয় ফাহাদ। এর ১২ দিন পর বুধবার (৮ সেপ্টেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয়। জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ফাহাদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। কীর্তনখোলা নদীর এ্যাংকর সিমেন্টের জেটি এলাকা থেকে বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

 

 

কোস্ট গার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মো. মাসুম পারভেজ জানান, এ্যাংকর সিমেন্টের জেটির পন্টুনের কাছে কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভাসার খবর পেয়ে কোস্ট গার্ড অভিযান চালায়। উদ্ধার করা হয় এক কিশোরের অর্ধগলিত দেহ। এরপর ফাহাদের মামা সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন।

 

 

ফাহাদ ২৭ আগস্ট বিকেলে বন্ধুদের সঙ্গে কীর্তনখোলা নদীতে ট্রলার ভ্রমণে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। সে সময়ে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD