সংবাদ শিরোনাম:

দুদকের করা দুই মামলায় জামিন পেলেন পিরোজপুরের মেয়র দম্পতি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:26:18 pm, Monday, 6 September 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নিলার বিরুদ্ধে দুদকের করা দুই মামলায় তাদের জামিন দিয়েছেন জেলা ও দায়রা জজ।

সোমবার (৬ সেপ্টেম্বর) জেলা দায়রা জজ মো. মুহিদুজ্জামানের আদালত আগামী ২০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করে এ জামিন আদেশ দেন। গত ২৮ মার্চ দুই মামলায় মেয়র দম্পতি উচ্চ আদালত থেকে জামিন নেন।

জানা গেছে, পিরোজপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নিলা রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে ১৮ মার্চ পৃথক দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক মামলায় মেয়র ও তার স্ত্রী এবং অন্যটিতে মেয়রসহ পৌরসভার ২৭ কর্মকর্তা-কর্মচারীকে অভিযুক্ত করা হয়। দুদকের সমন্বিত কার্যালয় বরিশালে এ মামলা হয়। দুদকের উপ-পরিচালক আলী আকবর বাদী হয়ে মামলা দুটি করেন।

একটি মামলায় মেয়র ও তার স্ত্রীকে অভিযুক্ত করে জ্ঞাত আয়বহির্ভূত ৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২ টাকার সম্পদ এবং অন্যটিতে মেয়র ও কাউন্সিলর আব্দুস সালামসহ ২৭ জনের বিরুদ্ধে নিয়োগে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দুদকের করা দুই মামলায় জামিন পেলেন পিরোজপুরের মেয়র দম্পতি

প্রকাশের সময় : 09:26:18 pm, Monday, 6 September 2021