ইউএনও-পুলিশের মামলার ৯ আসামির জামিন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইউএনও-পুলিশের মামলার ৯ আসামির জামিন

ইউএনও-পুলিশের মামলার ৯ আসামির জামিন

ইউaখাবার খেয়ে বিল পরিশোধ করেননি মেয়র সাদিকএনও-পুলিশের মামলার ৯ আসামির জামিন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে ইউএনও’র বাসভবনে হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত ৯ জনকে জামিন দিয়েছে আদালত।

 

 

আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ তাদের জামিন মঞ্জুর করেন।

 

 

জামিনপ্রাপ্তরা হলেন- ইকতিয়ার উদ্দিন, আব্দুল সালাম মনু, আলো গাজী, মো. মমিন উদ্দিন কালু, মো. কবির তালুকদার, হুমায়ুন হাওলাদার, ইলিয়াস, জমির উদ্দিন ও নাসির উদ্দিন।

 

 

তাদের মধ্যে ইকতিয়ার উদ্দিন, সালাম মনু, আলো গাজী উভয় মামলা থেকেই জামিন পেয়েছেন। বাকি ছয়জন পুলিশের মামলায় জামিল পেয়েছেন।

 

 

আদালতের সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই খোকন চন্দে দে এবং আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম ঝন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

এর আগে, ১৮ আগস্ট বরিশাল সদরের ইউএনও’র বাসভবনে হামলা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ এবং ইউএনও দুটি মামলা করেন। মামলা দুটিতে বরিশাল সিটি মেয়রসহ ৬০২ জনকে আসামি করা হয়। দুই মামলায় ২১ জনকে গ্রেফতার করা হয়।

 

 

এছাড়া গত ২১ আগস্ট রাতে বরিশাল বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় ১৮ আগস্টের ঘটনায় সিটি মেয়র এবং প্রশাসনের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটে। সবশেষ বুধবার ৯ আসামির জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

 

 

আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম ঝন্টু বলেন, আমরা আদালতের নিয়ম মেনে জামিনের আবেদন করেছি। বাকি আসামিদের জামিনের জন্য বৃহস্পতিবার আবেদন করা হবে। আশা করছি, আদালত বাকি আসামিদেরও জামিন মঞ্জুর করবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD