বিষখালী নদী রেখে দিলো লঞ্চ ! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিষখালী নদী রেখে দিলো লঞ্চ !

বিষখালী নদী রেখে দিলো লঞ্চ !

বিষখালী নদী রেখে দিলো লঞ্চ !




ঝালকাঠি প্রতিনিধি॥ প্রায় ৩৩ ঘণ্টা পার হলেও বিষখালী নদীর চরে আটকা পড়া লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের চরপালট গ্রামের বিষখালী নদীর চরে আটকা পড়ে লঞ্চটি।

 

 

ঢাকা থেকে ৪৩৪ যাত্রী নিয়ে বরগুনা যাওয়ার পথে শাহরুখ-২ নামে আরেকটি লঞ্চ ওভারটেক করতে গিয়ে ডুবোচরে উঠে যায় ঢাকা-বরগুনা রুটের অভিযান-১০।

 

 

লঞ্চের মাস্টার মো. মাসুদ আলম বলেন, শুক্রবার মধ্য রাতের জোয়ারে নদীর পানি বাড়ার পর অনেক চেষ্টা করেও লঞ্চটি সরানো সম্ভব হয়নি। বরং ইঞ্জিন ভাইব্রেটের কারণে লঞ্চের তলা মাটির নিচে দেবে যাচ্ছে।

 

 

ঢাকা থেকে ছেড়ে আসা অভিযান-১০ ও শাহরুখ-২ লঞ্চ পাশাপাশি পাল্লা দিয়ে বরগুনা যাচ্ছিল। চলতে চলতে ঝালকাঠির রাজাপুরে এসে শাহরুখ-২ লঞ্চকে পাশ কাটিয়ে পেছনে ফেলে যাওয়ার সময় অভিযান-১০ লঞ্চটি বিষখালী নদীর চরে উঠে যায়।

 

 

বড়ইয়া ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন সুরুজ বলেন, সকালে আমরা লঞ্চটি চরে আটকে থাকতে দেখে ট্রলারে করে যাত্রীদের পাড়ে আনতে সহযোগিতা করেছি। লঞ্চ কর্তৃপক্ষ সবাইকে ভাড়ার কিছু অংশ ফেরত দিয়েছে।

 

 

তিনি আরো বলেন, জোয়ারের পানিতেও লঞ্চ নদীতে নামানো সম্ভব না। আগামী পাঁচ-সাতদিন পর বড় জোয়ার এলে সম্ভব হতে পারে। এক্ষেত্রে উদ্ধারকারী জাহাজ হামজা বা রুস্তমকে প্রয়োজন।

 

 

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সালাহউদ্দিন বলেন, যাত্রীরা সবাই উদ্ধার হওয়ায় আমাদের আর কিছু করার নেই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD