দশমিনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দশমিনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

দশমিনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

দশমিনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা গ্রেফতার




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর দশমিনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

 

 

শুক্রবার দশমিনা থানায় অভিযোগ করার পর তাকে গ্রেফতার করা হয়। ওই যুবদল নেতার নাম নজরুল ইসলাম। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পশ্চিম বাঁশবাড়িয়া গ্রামের মো. সেকান্দার মোল্লার ছেলে ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

 

 

দশমিনা থানার ওসি মো. জসীম জানান, বৃহস্পতিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় ১৫ বছরের এক কিশোরী। এ সময় তাকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন নজরুল। কিশোরীর চিৎকারে স্থানীয়রা এসে নজরুলকে আটকে রেখে পুলিশকে খবর দেন। পরে নজরুলকে গ্রেফতার করে পুলিশ।

 

 

গত ২ জুন মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন নজরুল। ওই সময় তিনি পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে দশমিনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

 

 

এছাড়া নজরুলের বিরুদ্ধে পুলিশের ওপর ককটেল হামলা, গৃহবধূর শ্লীলতাহানি, জুয়াসহ দশমিনা থানায় ছয়টি মামলা রয়েছে বলেও জানান ওসি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD