সংবাদ শিরোনাম:

মঠবাড়িয়ায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে টিকা দেওয়া হবে ২০ কেন্দ্রে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:35:12 pm, Wednesday, 4 August 2021
  • 21 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা কার্যক্রম শুরু হচ্ছে। এ জন্য ১১টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ৯টি ওয়ার্ডে টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে। টিকা দানের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীদের প্রশিক্ষণ পরবর্তী সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিকা কেন্দ্র স্থাপন করে প্রস্তুত করা হয়েছে। আগামী ৮, ৯ ও ১১ আগস্ট তুষখালী, ধানীসাফা ও মঠবাড়িয়া সদর ইউনিয়নে। ৭, ৯ ও ১০ আগস্ট মিরুখালী, দাউদখালী, বেতমোর রাজপাড়া, বড়মাছুয়া ইউনিয়নে এবং ৭, ৮ ও ১০ আগস্ট টিকিকাটা, আমড়াগাছিয়া, সাপলেজা ও হলতা গুলিসাখালী ইউনিয়নে টিকা দেওয়া হবে। এ ছাড়া মঠবাড়িয়া পৌরসভার ৯টি ওয়ার্ডেও টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) সৈয়দ মোহাম্মদ হানিফ জানান, যাদের বয়স ১৮ বছর বা তার বেশি সবাই টিকা নিতে পারবেন। প্রতি ইউনিয়নে ১ হাজার ৮০০ ডোজ টিকা দেওয়া হবে।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী হাসান জানান, আগামী ৭ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত নির্দিষ্ট তারিখে নির্ধারিত স্থানে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কভিড ১৯ এর টিকা কার্যক্রম চলবে। সেই লক্ষে কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। আর অবশ্যই সকলকে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণ করতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মঠবাড়িয়ায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে টিকা দেওয়া হবে ২০ কেন্দ্রে

প্রকাশের সময় : 09:35:12 pm, Wednesday, 4 August 2021